করোনাভাইরাসের ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট সারাদেশে ছড়িয়ে পড়েছে। এর ফলে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে করোনা।
উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন।
বগুড়ায় একদিনে মারা গেছেন ৩ জন। খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। এছাড়াও যশোরে ১১ জন ও সাতক্ষীরায় ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। কুষ্টিয়ায় একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে, ঝিনাইদহে মারা গেছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে ২ জন ও পঞ্চগড়ে ১ জন মারা গেছেন।
বার্তা বাজার/নব