শাটডাউনের খবরে ঢাকা ছাড়ছে মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের ৭ জেলায় চলছে লকডাউন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারাদেশে ১৪ দিনের জন্য শাটডাউনের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।

আর এ শাটডাউনের খবরে রাজধানী ছাড়ছেন মানুষ। দূর পাল্লার বাস বন্ধ থাকায় পায়ে হেঁটে অথবা ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তারা।

শুক্রবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ দৃশ্য চোখে পড়ে। বাস বন্ধ থাকায় হেঁটে কিংবা মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে কয়েকগুণ বাড়তি ভাড়া দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ।

ঢাকার ভেতর দূরপাল্লার বাস প্রবেশ নিষিদ্ধ রয়েছে। প্রতিটি গাড়ি তল্লাশি করছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় কোনো গাড়ি ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না। কিন্তু সব বাধা পার হয়ে রাজধানী ছাড়ছেন মানুষ।

রাজধানী ছাড়া মানুষজন বলেন, শাটডাউন আসতেছে। ঢাকায় থেকে এখন কি করবো? তাই বাড়িতে চলে যাচ্ছি।

উল্লেখ্য, গতকাল (২৪ জুন) করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ কথা জানানো হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর