খুলনা বিভাগে একদিনে আরও ২৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এছাড়া দৈনিক মৃত্যুর সংখ্যা থামছেই না। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও খুলনায় পাঁচজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুইজন, বাগেরহাটে একজন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন ও মেহেরপুরে একজন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন ও মারা গেছেন ৯৩৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর