করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সাতটি জেলা লকডাউন ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি রাজধানী ঢাকায় দূরপাল্লার বাস ও ট্রেন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এক্ষেত্রে ব্যাতিক্রম কেবল জরুরি সেবায় নিয়োজিত যানবাহন। তবে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে পণ্যবোঝাই ট্রাকের পাশাপাশি পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল।
শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের এমন দৃশ্য দেখা যায়।
এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জিল্লুর রহমান বলেন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক ছাড়া অন্য কোনো গাড়ি পারাপারের সুযোগ নেই। তবে মাঝে মধ্যে কিছু যাত্রী ফেরিতে করে নৌ-পথ পার হচ্ছেন।
এছাড়া বর্তমানে এ নৌরুটে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক পারাপারের জণ্য ১০টি ফেরি আছে বলে জানান তিনি।
বার্তা বাজার/নব