চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮

চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে আরও ১৬ জন। এরমধ্যে মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার(২৫ জুন) স্থানীয় সময় ভোর ৩টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর