ইউরো কাপের গ্রুপপর্বে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে বিশ্বকাপজয়ী ফ্রান্স। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন দলের তারকা মিডফিল্ডার পগ পগবা।
মাঠের বাইরে অন্যরকম এক জয় পেয়েছেন ফ্রান্সের এই মুসলিম ফুটবলার। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছিল তারা।
জার্মানির বিপক্ষে ম্যাচে দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা হয়েছিলেন পল পগবা। এরপর সংবাদ সম্মেলনে আসেন তিনি। তার সামনে রাখা ছিল কোক, পানি ও হেইনেকেন বিয়ারের বোতল।
এরপর তিনি সেই মদের বোতল সরিয়ে নিচে রেখে দেন। তার এই পদক্ষেপের কারণে মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইউরো আয়োজকরা।
সামনের দিনগুলোতেও কোনো মুসলিম ফুটবলারের সামনে বিয়ারের বোতল রাখা হবে না। আয়োজকদের এমন সিদ্ধান্তের ভিত্তিতেই ফ্রান্সের আরেক মুসলিম ফুটবলার করিম বেনজেমার সামনে কোনো বিয়ারের বোতল রাখা হয়নি।
পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছিলেন বেনজেমা। এরপর সংবাদ সম্মেলনে আসেন তিনি। তবে তার সামনে কোনো বিয়ারের বোতল রাখা ছিল না।
বার্তা বাজার/নব