চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউণ্ডের ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর এই ম্যাচটিই হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল ম্যাচ।
ডিপিএলের গ্রুপপর্ব ও সুপার লিগের ম্যাচ শেষে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে তারাই শিরোপা জিতে। ডিপিএলের কোনো ফাইনাল ম্যাচ নেই। তবে এবারের ডিপিএলের শেষ রাউন্ডের ম্যাচটি হতে যাচ্ছে ফাইনাল।
ডিপিএলের প্রথম পর্ব ও সুপার লিগের ১৫ রাউন্ডের খেলা শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী ও প্রাইম ব্যাংক। আগামীকাল শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হবে তারা। আর যে জিতবে তারাই হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। এই ম্যাচের সময়ে পরিবর্তন এসেছে।
আগামীকাল (২৬ জুন) সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচটি হবে দুপুর ২টায়। আর দুপুর ২ টায় থাকা মোহামেডান ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ম্যাচটি এগিয়ে হবে সকাল ৯টায়।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বার্তা বাজার/নব