শাটডাউনে বন্ধ থাকবে সব, থাকতে হবে বাসায়

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনার ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাড়ছে সংক্রমণ। এছাড়া দৈনিক মৃত্যুও ব্যাপকহারে বাড়ছে।

এমন পরিস্থিতিতে সারাদেশে লকডাউন নয় বরং ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।

আর শাটডাউন দিলে বন্ধ থাকবে সবকিছু। অফিস-আদালত, বাজারঘাট, গণপরিবহনসহ সব বন্ধ থাকবে। কেবল জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে। এ সময়ে বাসার বের হতে পারবে না কেউ।

এ প্রসঙ্গে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু ১৪ দিন বন্ধ করে মানুষ যদি এই কষ্ট মেনে নিতে পারে তাহলে আগামীতে ভালো হবে। তা না হলে শনাক্ত যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

কঠোরভাবে লকডাউন পালন না করতে পারলে যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর