হুমায়ুন কবির রাণীশংকৈল ,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গত ২৫ জুন মঙ্গলবার রাতে পৃথক দুটি বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে এক যুবক সহ রানীশংকৈল মহিলা ফুটবল দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ইশিতা (১৪) বজ্রপাতের প্রচন্ড শব্দদূষণে গুরুতর আহত হন। ইশিতা রানীশংকৈল ভান্ডারা এলাকার ইউসুফ আলীর মেয়ে এবং একই রাতে ভাংবাড়ী ময়মনসিং পাড়া নামক স্থানে বারেক আলীর পুত্র নাজমুল হোসেন(২৫) বজ্রপাতের বিকট শব্দ ও আঘাতে আহত হন ৷ তারা উভয়ে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন৷ ডাঃ ফিরোজ আলম বলেন সাধ্যমত তাদের চিকিৎসা চলছে।