‘ফের কৃষ্ণসাগরে উসকানি দিলে ব্রিটেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব’

ব্রিটেন কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

রাশিয়া প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার (২৪ জুন) এ কথা বলেন।

সম্প্রতি ব্রিটিশ ডেস্ট্রয়ার ক্রিমিয়া উপকূলে যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন।

এসময় তিনি বলেন, ব্রিটিশরা উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়েই উসকানি সৃষ্টি করা হয়েছে।

পেসকভ বলেন, ব্রিটিশরা কৃষ্ণসাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন অমান্য করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয়।

জানা যায়, গতকাল ব্রিটিশ নৌবাহিনী ওই ডেস্ট্রয়ার দিয়ে কৃষ্ণসাগরে উসকানিমূলক তৎপরতা চালায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর