দেশের আলোচিত হত্যাকাণ্ডগুলোর মাঝে একটি হলো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও তারিখ পিছিয়ে ৬ জুলাই নেওয়া হয়েছে। যার মাধ্যমে প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত হলো ৮০তম বারের মত।
বৃহস্পতিবার (২৪ জুন) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে ২০২০ সালের ২ মার্চ আলোচিত এই হত্যা মামলার অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র্যাব। তখন প্রতিবেদনে শুধু জানা যায়, এ হত্যাকাণ্ডে দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিল। সাগর-রুনি ব্যবহৃত কাপড়ের সঙ্গে তাদের ডিএনএর মিল পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নিহত হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম নোমান শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। তারা মামলার তদন্ত শুরুর কিছুদিন পর তা ন্যস্ত হয় ডিবির হাতে। দুইমাস তদন্ত করে ব্যর্থ হয় তারাও। ২০১৪ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের আদেশে তদন্তভার দেওয়া হয় র্যাবকে। মামলায় আসামি করা হয়েছে রুনির কথিত বন্ধু তানভীরসহ ৮ জনকে।
বার্তা বাজার/এসজে