ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে মরহুম মোঃ আব্দুল মন্নান ও মরহুমা মোছাঃ ফাতেমা বেগমের স্মরনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিনাইরের কাজিরখোলা পশ্চিমপাড়া মৃত আব্দুল মন্নান (মনু) এর বাড়িতে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক গ্রামের ৪ শতাধিক রোগীকে শারীরিক বিভিন্ন বিষয়ে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার মাপা ও ওজন মাপাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবু মুছা আনছারী, মাছিহাতা ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিনুল হক পাভেল, প্রবাসী মোঃ আনোয়ার ভুইয়া ও মোঃ সেলিম ভুইয়া প্রমূখ। প্রসঙ্গত, মরহুম মোঃ আব্দুল মন্নান ও মরহুমা মোছাঃ ফাতেমা বেগমের পরিবার বর্গের উদ্যোগে প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে।

রাসেল আহমেদ/বার্তা/বাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর