রাজধানীর সাথে যোগাযোগ বিচ্ছিন্নের চেষ্টা করলেও হচ্ছে না কার্যকর

তিন দিন ধরে রাজধানীর সাথে জেলার যোগাযোগ বিচ্ছিন্নের চেষ্টা হলেও, তা খুব একটা কার্যকর হচ্ছে না। ঢাকায় আসা মানুষজন বলছে, জীবিকা ও চিকিৎসার প্রয়োজনে আসতে হচ্ছে তাদের। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ।

আবারও চোখ রাঙাতে শুরু করেছে করোনা সংক্রমণ ও মৃত্যুহার। পরিস্থিতি বিবেচনায় ৭ জেলায় সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তিন দিন হলো।

এ কয়দিন ধরেই রাজধানীর সাথে জেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্নের চেষ্টা চলছে। কিন্তু ঢাকামুখী জনস্রোতই বলে দেয়, সে চেষ্টা কতোটা সফল হচ্ছে।

সিটি করপোরেশনের বাইরের বাসকে আমিনবাজার, আবদুল্লাহপুর পার হতে দেয়া হয়নি। যদিও কর্ম, চিৎকসাসহ নানা প্রয়োজনে যানজট-বাড়তি ভাড়ার মতো দুর্ভোগ মাথায় নিয়ে রাজধানীর পথ ধরতে হয় অনেককে।

বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, ঢাকাকে ৭ জেলা থেকে পুরোপুরি বিছিন্ন করা এখনও সম্ভব হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এদিকে লকডাউনে রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর