জাহাঙ্গীর মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কয়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা। নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। বিউটি আক্তার কুট্টি কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ভোর সকালে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল দূর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে এলোকপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে দেয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বার্তা বাজারকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো ব্যবস্থা চলছে।