রাষ্ট্রপতির সাথে নতুন সেনাপ্রধানের সাক্ষাত

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাত করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন

সাক্ষাতকালে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল কর্মের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রপতি জনগণের প্রয়োজনে সবসময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি নতুন সেনাপ্রধানের প্রতি আশা প্রকাশ করে বলেন, তার পেশাদারিত্ব ও নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি জ্ঞান-সম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত হবে।

পরে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর