করোনার ঊর্ধ্বগতি রোধে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অ্যাকটিভ কনসিডারেশনে (সক্রিয় বিবেচনা) নেবো বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ জুন) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা করোনার সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছি। স্থানীয়ভাবে বিধি-নিষেধ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনা করে যেটা প্রয়োজন হবে সেই সিদ্ধান্ত আমরা নেবো।

ফরহাদ হোসেন বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি অবনতির দিকে। প্রতিদিন সংক্রমণ ছয় হাজার ছাড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষন করছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

মহামারি করোনার এমন পরিস্থিতিতে যেকোনো সময় সারাদেশে লকডাউনসহ অন্য বড় যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর