ভালুকা পৌরসভা সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক বর্ধিত ও কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে স্থানীয় হৃদয় সুপার মার্কেটে ভালুকা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ময়মনসিংহ জেলা আঃলীগের সহ সভাপতি এনামুল হক শামীম,সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল,যুগ্ন সম্পাদক আঃকুদ্দুস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,সদস্য এম এ ওয়াহেদ, ভালুকা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, যুগ্ন সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, সহ আরো অনেকে।
জানা যায় প্রায় দেড় যুগের বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম আমান উল্লাহ্য কে সভাপতি ও আলহাজ্ব গোলাম মোস্তফা কে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমানে সভাপতি সহ ঐ কমিটির প্রায় ১০ জন নেতাকর্মী প্রয়াত হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় দলীয় কর্মকাণ্ড অনেকটাই সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে করতে হচ্ছে।
গত ১৬ জুন ঢাকায় বিভাগ ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আগামী সেপ্টেম্বরের মধ্যে ভালুকা,গফরগাঁও,ফুলবাড়িয়া সহ ৩ টি উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়।
এদিকে দীর্ঘদিন পর সম্মেলন হওয়াই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে জেগেছে উৎসাহ-উদ্দীপনা । আগামীতে কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের।
আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি