ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮জন ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানার পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম।
আটককৃতরা হলেন- পাবেল (২৪), রুবেল (২৮), আপেল (৩২), বাপ্পী আহমেদ (২২), রাসেল (১৯), হৃদয় হোসেন (২০), মানিক (২০), জুয়েল (২৮), জসিম (২০), জুনু (৩৩), সাকিব (২০), রাজু আসলাম (২০), সানী (২৪), হৃদয় মিয়া (২০), শামীম (২২), ইউসুফ (২৪), রাকিব (২০) ও লিগানী (২৩)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আটকৃতরা শহরে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে । আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।
রাসেল আহমেদ/বার্তা বাজার/টি