কানাডার আরেকটি স্কুলের কাছে কয়েকশত কবরের সন্ধান

কানাডার সাচকাচেওয়ান প্রদেশের একটি সাবেক আবাসিক স্কুলে পাশে কয়েকশত কবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এসব কবর শিশুদের। প্রদেশটিতে ৭৪টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। এছাড়া স্কুলটি গির্জা দ্বারা পরিচালিতো হতো বলে জানা গেছে।

ফেডারেশন অব সভরেইন ইনডিজিনাস ফার্স্ট নেশন্স গতকাল (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, কবরগুলো সাবেক ম্যারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের কাছে অবস্থিত। তবে এ কবরের সংখ্যা সম্পর্কে জানা যায়নি। কিন্তু কানাডার সাম্প্রতিক ঘটনাবলীতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এগুলো।

ফার্স্ট নেশনের প্রধান কাডমাস ডেলোর্‌সে বৃহস্পতিবার (২৪ জুন) এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত উল্লেখ করবেন।

এর আগে কানাডার আরো একটি স্কুলের পাশে কবরের সন্ধান পাওয়া গেছে। ওইসব কবরের মধ্যে ২১৫টি শিশুর মৃতদেহ ছিল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর