গ্যাস সরবরাহে বিশ্বের শীর্ষ দেশ ইরান: রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, গ্যাস সরবরাহে বিশ্বের শীর্ষে রয়েছে ইরান। বৃহস্পতিবার কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের ৯৫ শতাংশের বেশি মানুষ এখন গ্যাস নেটওয়ার্কের আওতাভুক্ত। এদের সবাইকে সরকারি গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটা বিশ্বে নজিরবিহীন।

রুহানি বলেন, গেল ৮ বছরে ইরনের গ্রামগুলোতে গ্যাসের সরবরাহ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর আর কোনো দেশে গ্রামাঞ্চলে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এতো বেশি সাফল্য পায়নি।

রুহানি আরো বলেন, তার সরকার তেল, গ্যাস ছাড়া অন্যান্য জ্বালানি দ্রব্যতে দেশের মানুষের অধিকারের বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আজকের প্রকল্পগুলো উদ্বোধনের মধ্যদিয়ে গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ পূর্ণ হয়েছে বলে জানান রুহানি।

বিদায়ী প্রেসিডেন্ট রুহানি বলেন, তারা সর্বদা প্রকৃতি ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে সামনে এগিয়েছে। এ কারণে আন্তর্জাতিক মান শতভাগ বজায় রেখে পেট্রোল উৎপাদন ও ব্যবহার করা হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর