সিংড়ায়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

সিংড়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার কার্যক্রম উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন।

সিংড়ায়ের ১২ টি ইউনিয়নের ৬ হাজার পরিবারে মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন।

এছাড়াও ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অনলাইনে সংযুক্ত হন।

রবিন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর