ব্র্যাক-এশিয়ার পর ঢাকা ব্যাংক থেকেও নিষিদ্ধ্ব ইভ্যালি-আলিশ মার্ট!

ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়ার পর এবার ঢাকা ব্যাংক থেকেও কেনাকাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলোচিত ই-কমার্স সাইট ইভ্যালি ও আলিশা মার্টসহ ১০টি প্রতিষ্ঠানের প্রতি। এই প্রতিষ্ঠানগুলো থেকে ব্যাংকগুলোর ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কোনো লেনদেন করা যাবেন না।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা ব্যাংক থেকে গ্রাহকদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় এই তথ্য জানা গেছে।

বার্তায় বলা হয়েছে, ঢাকা ব্যাংক কার্ড গ্রাহকের নিরাপত্তার স্বার্থে কিছুসংখ্যক অনলাইন মার্চেন্টে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সকল প্রকার কার্ড লেনদেন বন্ধ থাকবে। বিস্তারিত জানতে ১৬৪৭৪ নাম্বারে কল করে করতেও বলা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

এর আগে মঙ্গলবার (২২ জুন) ব্র্যাক ব্যাংক থেকে একই ধরণের নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার (২৩ জুন) করা হয় ব্যাংক এশিয়া থেকে।

ব্র্যাক ব্যাংকের একটি সূত্র জানায়, যেসব ই-কমার্স প্রতিষ্ঠান নানা বাহারি ও লোভনীয় অফারের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে। যারা ফলে গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। পাশাপাশি প্রতিষ্ঠানের সম্পদের চেয়ে দায়ের পরিমাণ বেশি বলেও এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পরিচালন পর্ষদ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর