দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৬৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৮৫ জনের।
একই সময়ে নতুন করে আরও ৬ হাজার ৫৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনের। গতকাল শনাক্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৩৯১ জনের।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব