সোহরাওয়ার্দী উদ্যানের আর কোনো গাছ কাটা হবেনা: মুক্তিযুদ্ধ মন্ত্রী
সোহরাওয়ার্দী উদ্যানের আর কোনো গাছ কাটা হবেনা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার(২৪ জুন) স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প বিষয়ে গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
গাছ কাটার প্রসঙ্গে তিনি বলেন, সর্বমোট ১০০টি গাছ কাটার কথা ছিল। ৬০ থেকে ৭০টি গাছ কাটা হয়েছে। আর বৃক্ষ নিধন হবে না। হলেও আরও হয়ত ৫ থেকে ১০টি গাছ কাটার প্রয়োজন হতে পারে। তবে প্রচুর বৃক্ষ লাগানো হবে।
মন্ত্রী আরও বলেন, ঐক্যমতের ভিত্তিতে উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ কাজ শেষ করা হবে। উদ্যানের গাছ কাটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে, ঐতিহাসিক স্থাপনা সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে, এটাই সরকারের লক্ষ্য ছিল। সরকার কোন জোর করেনি। সবার মতামত নিয়েই এই কাজ মানসম্মত করে করা হচ্ছে।
এই প্রকল্পকে উন্নত করে একটি আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/পি