দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৭ জেলায় চলছে কঠোর লকডাউন। এছাড়াও ঢাকার সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু তাতেও আটকানো যাচ্ছে না মানুষের যাতায়াত। সব বাধা পার হয়ে রাজধানী ছাড়ছেন মানুষ।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ দৃশ্য চোখে পড়ে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পায়ে হেঁটে অথবা ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় তারা মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে কয়েকগুণ বাড়তি ভাড়া দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে। এতে অবশ্য বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সেই সঙ্গে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
সংক্রমণ রোধে ঢাকার ও পার্শ্ববর্তী ৭ জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউন চলছে।
এ কারণে ঢাকা থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়ছে না এবং কোনো দূরপাল্লার বাস ঢাকায় প্রবেশও করতে পারছে না।
বার্তা বাজার/নব