১৩ তলা ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে দিল সিডিএ
চট্টগ্রামে সিডিএ’র নকশা বহির্ভূত নির্মিত একটি বহুতল ভবনের বর্ধিত অবৈধ অংশ ভেঙে ফেলা শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নগরীর কমার্স কলেজ রোডের মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকায় সামার হোল্ডিং নামে একটি বহুতল ভবন নির্মাণ প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
সিডিএ’র নির্বাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী জানান, সামার হোল্ডিং নামের ভবন নির্মাণ প্রতিষ্ঠানটি ১০ তলা ভবনের অনুমতি নিয়ে তারা ১৩ তলা পর্যন্ত নির্মাণ করেছে এবং অবৈধভাবে নির্মিত ভবনের প্রায় সব-কটি ফ্ল্যাটও বিক্রি করে দিয়েছে। যা বৈধ গ্রাহকদের দৃষ্টিগোচর হলে তারা এ নিয়ে বেশ আগে থেকেই অভিযোগ করে আসছিল যে, কর্তৃপক্ষ ১০ তলার কথা বললেও ১৩-১৪ তলা কিভাব নির্মাণ করতে পারে।
সামার হোল্ডিং কর্তৃপক্ষ গ্রাহকদের জানিয়েছিল তারা সিডিএ’র অনুমোদন নিয়েছে। পরে গ্রাহকগণ কাগজপত্র দেখাতে বললে তারা কাগজ দেখাতে পারেনি। গ্রাহকদের আপত্তি ও অভিযোগ স্বত্বেও নকশা বহির্ভূত ভবন নির্মাণ অব্যাহত ছিল।
যা সিডিএ কর্তৃপক্ষ নিশ্চিত হতে পেরে ভবনের অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং বৃহস্পতিবার (২৪ জুন) সকাল হতে ভাঙার কাজ শুরু করে।
হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এফএইচপি