সিলেটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন ও অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন (৪৮) উপজেলার শেরপুর কলাগ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানা ও মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

ফাহিম আহমদ/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর