ব্রাকের পর ইভ্যালিসহ ১০ ই-কমার্সে লেনদেন বন্ধ করল ব্যাংক এশিয়া

ব্র্যাক ব্যাংকের পর এবার ইভ্যালি, আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইটে তাদের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডে লেনদেন বাতিল ঘোষণা করেছে ব্যাংক এশিয়া। বিভিন্ন গণমাধ্যমে এসব অনলাইন মার্কেট প্লেস-এর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

এর আগে, মঙ্গলবার (২২ জুন) ইভ্যালি, আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইটে কেনাকাটায় নিষেধাজ্ঞা জারি করেছে ব্র্যাক ব্যাংক। পরে বৃহস্পতিবার (২৪ জুন) একই সিদ্ধান্তে আসে ব্যাংক এশিয়া।

পাশাপাশি গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে ও মোবাইলে এসএমএস পাঠিয়ে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে এসব সাইট থেকে কেনাকাটা না করার অনুরোধ জানানো হয়েছে।

ব্যাংক এশিয়ার নিজ গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়া কার্ডে কিছু লোকাল ই-কমার্স লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।’ এ বিষয়ে বিস্তারিত ১৬২০৫ নাম্বারে কল করে জানতে বলা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর