ঘুষ লেনদেন অভিযোগের মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন উত্থাপন হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়। এ নিয়ে ৩ বারের মতো জামিন আবেদন করে খারিজ আদেশ পেলেন তিনি।
আদালতে শুনানিতে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। বাছিরের মামলায় এরইমধ্যে বিচারিক আদালতে ১১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
এনামুল বাছিরসহ বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের ৪০ লাখ টাকা ঘুষ লেনদেন নিয়ে কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ায় গত বছরের ১৬ই জুলাই মামলা করা হয়। ২০১৯ সালের ২৩শে জুলাই থেকে কারাগারে আছে এনামুল বাছির।
বার্তাবাজার/পি