আলফাডাঙ্গায় গাঁজাসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
ফরিদপুরের আলফাডাঙ্গায় গাঁজাসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী পাখি ফকির ওরফে পাকিস্তান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কুচিয়াগ্রাম থেকে তাকে আটক করা হয়। পাখি ফকির ওই এলাকার মৃত. সেকেন্দার ফকিরের পুত্র।
থানা সূত্রে জানা যায়, পাখি ফকির একটি জিআর মামলায় ৫ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এসআই আ. আজিজ, মুনজুর হোসেন ও এএসআই নেছার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এসময় তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এবিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, ‘বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৫ বছরের জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এফএইচপি