বগুড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শিবগঞ্জে পৃথক অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর পৌণে ১ টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা দাসপাড়া এলাকা থেকে সাবু খান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক সাবু পার্শ্ববর্তী সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর গ্রামের মৃত বাটু খানের ছেলে।

এর আগে গত বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গুপিনাথপুর এলাকা থেকে ৫৯ বোতল ফেন্সিডিলসহ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে রাসেল(৪০) ও একই এলাকার সাইফুল আলমের ছেলে রাশেদ (৪০) কে আটক করে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খালিদ হাসান/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর