সিনহা হত্যা: কনস্টেবল সাগরের আত্মসমর্পন, আদালতে প্রেরণ
দীর্ঘ দশ মাস পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেছেন কক্সবাজারের টেকনাফে মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পলাতক আসামি সাগর দেব।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ‘বার্তা বাজার’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আত্মসমর্পণের পর আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালত আদেশের অপেক্ষায় রেখেছেন।
এদিকে, ১৩ জুন দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালত তাদের আবেদন শুনানির জন্য আগামী ২৭ জুন নির্ধারণ করেছেন।
প্রসঙ্গত, মেজর (অব:) সিনহা হত্যার পর ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়েছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটির র্যাবকে তদন্তের আদেশ দেন।
এরপর গত ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।
বার্তাবাজার/পি