অনাস্থা ভোটে টিকে গেলেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে অনাস্থা ভোটে টিকে গেলেন। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের এই ভোটাভুটির মধ্য দিয়ে তিনি এই গ্রীষ্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়ালেন।

দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেওয়া হয়।

বাজেটটির আওতায় ৩ বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়। রক্ষণশীল বিরোধী দল ট্রুডোর বিপক্ষে ভোট দেয়। তবে তিনি নিম্ন কক্ষের অপর তিনটি ছোট ব্লকের সমর্থনের সুবাদে এ যাত্রায় রক্ষা পেলেন।

উল্লেখ্য, গত এপ্রিলে শুরু হওয়া ২০২১-২০২২ সালের বাজেটের এখন অবশ্যই সিনেটের অনুমোদন নিতে হবে। গ্রীষ্মকালীন ছুটির প্রাক্কালে শুক্রবার এ বাজেটের আনুষ্ঠানিকতা আশা করা হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর