খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। দেশে করোনার নতুন হটস্পট হয়েছে খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত চিকিৎসাধীন থেকে এসব রোগীর মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯১৭ জনের।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যশোরে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জনের ও মোট মারা গেছেন ৯১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৬৭৬ জন।
বার্তা বাজার/নব