সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এদিকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়েছে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে।

সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের শিখা অণির্বানে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেয়া হয় বিদায়ী সেনাপ্রধানকে। পরে সেখানে একটি গাছের চারা রোপন করেন জেনারেল আজিজ আহমেদ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার দেয়া হয়েছে।

২০১৮ সালের ২৯শে অক্টোবর আর্মার্ড কোর, ২০১৯ সালের ১৪ই জুলাই কোর অব ইঞ্জিনিয়ার্স এবং ২০১৮ সালের ৩০শে অক্টোবর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন জেনারেল আজিজ আহমেদ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর