পাবনায় ২টি পাইপগানসহ এক সন্ত্রাসী আটক

পাবনায় বিশেষ অভিযানে ২টি পাইগানসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব ১২ এর সদস্যরা। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০ টায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।

তিনি জানান, গতকাল রাত ১১টার সময় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি অস্ত্রসহ এক জনকে আটক করে। আটককৃত মোঃ রাসেল (২১), আতাইকুলা থানা মধুপুর এলাকার মোঃ রেজাউল করিম ছেলে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর