ভারতে গত দুইদিনে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। তবে মৃত্যু স্থিতিশীল রয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৬৯ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।
এ নিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ১৪ জন।
এর আগে বুধবার দেশটিতে করোনায় মারা গিয়েছিল ১ হাজার ৩৫৮ জনের। এ সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৫০ হাজার ৮৪৮ জনের।
দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১৬ হাজারেরও বেশি। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ২৭ হাজার ৫৭ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৭৪০ জন।
বার্তা বাজার/নব