দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। বুধবার (২৩ জুন) দেশে নতুন করে ৫ হাজার ৭২৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৮৫ জন।
এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে অতি উচ্চ ঝুঁকি, উচ্চ ঝুঁকি ও মধ্যম ঝুঁকিতে থাকা জেলার তালিকা চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টি জেলা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়াও ১৫টি জেলা উচ্চ ও ৮টি জেলা মধ্যম ঝুঁকিতে রয়েছে।
খুলনা বিভাগের দশটি জেলায় অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। রাজশাহী বিভাগের ৬ জেলা, ঢাকা বিভাগের ৭টি জেলা, রংপুর বিভাগের ৫টি জেলা, চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা ও বরিশাল বিভাগের ৩টি জেলা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যান্য বিভাগের তুলনায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে সংক্রমণ তুলনামূলক কম।
দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় জেলাভিত্তিক লকডাউন শুরু হয়েছে। এছাড়াও রাজধানী ঢাকার সঙ্গে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা ঢাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকে এখন পর্যন্ত করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
বার্তা বাজার/নব