ফেরিঘাটে যাত্রীদের ভোগান্তি চরমে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লকডাউনের ২য় দিনে ফেরিতে বেড়েছে ঢাকামুখী ও ঢাকা-ফেরত যাত্রীদের চাপ। গণপরিবহন না থাকায় ফেরিঘাটে পৌঁছে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে এ চিত্র দেখা যায়।

মাগুরা থেকে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসা এক চালক জানান, গাড়িতে থাকা রোগী স্ট্রোক করেছেন। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে ভোরে পৌঁছালেও ফেরির টিকিট দেরিতে দেয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছি।

ঢাকাফেরত মধুখালী যাওয়া যাত্রী আসাদ শেখ বলেন, জরুরি কাজে গত সোমবার ঢাকায় গিয়েছিলাম। কিন্তু পথে পথে বাধা পেয়ে অনেক কষ্টে দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছি। এখন গণপরিবহন না থাকায় অনেক কষ্টে বাড়ি যেতে হবে।

বিআইডব্লিটিসির দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের টার্মিনাল সুপারিন্টেনডেন্ট ওবায়দুর রহমান বলেন, রাতে ব্যক্তিগত গাড়ি বেশি পারাপার হলেও দিনে খুব গাড়ি পার হয় না। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার (২৪ জুন) ভোর থেকে অনেক ঢাকামুখী ব্যক্তিগত গাড়ি ও ঢাকা-ফেরত যাত্রীদের ভিড় দেখা গেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর