শনিবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি

গত দুই দিনে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও শুক্রবারের (২৫ জুন) পর ফের বৃষ্টিপাত বাড়তে পারে। বুধবার (২৩ জুন) আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানা যায়।

গত দুই দিন তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে। ২৩, ২৪ ও ২৫ জুন মোটামুটি একই রকম থাকতে পারে। ২৫ জুন রাত থেকে বা ২৬ জুন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে।

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হলেও তা পরিমাণে ছিল কম। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৩৫ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর