সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় নিরূপায় হাজারো মানুষ

করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। রাজধানীর প্রবেশ পথে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে পায়ে হেঁটে ঢাকায় ঢুকতে হয়েছে কর্মজীবীদের। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এ অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় নিরূপায় হাজারো মানুষ।

ঢাকার আশপাশে ৭ জেলায় লকডাউন কিন্তু বন্ধ নেই অফিস। প্রয়োজনে ঘরের বাইরে পা রেখে ভোগান্তি আর দুর্ভোগ সাথে নিয়ে চলতে হচ্ছে মানুষকে।

এদিকে ভোর থেকেই ঢাকার প্রবেশ মুখে সব পয়েন্টে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকি। ছাড়েনি দূরপাল্লার বাস, ঢাকায় প্রবেশ করেনি অন্য জেলার গাড়ি। নির্দেশনা অমান্যে অনেককেই গুণতে হয়েছে জরিমানা।

এছাড়া দেশের বেশকিছু জেলায় চলাফেরায় বিধিনিষেধ থাকলেও সেভাবে মানছেন না সাধারণ মানুষ। নানা অজুহাতে ঘরের বাইরে জমায়েত হচ্ছেন তারা।

চলমান লকডাউনের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধিরও অভিযোগ রয়েছে কিছু কিছু জেলায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর