ফরিদপুরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

ফরিদপুরে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এই স্লোগানে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়। জেলায় এ বছর ৪ জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। এতে উপজেলা পর্যায়ে ২ জন ও জেলা পর্যায়ে ২ জনকে পুরস্কার প্রদান করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনস্ত আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, রেভিনিউ ডেপুটি কালেক্টর তানিয়া আক্তার, কার্যালয়ের সাধারণ শাখার প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন ও বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আফিস ফুহাদ লিংকনকে এবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপ-পরিচালক আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলীসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণসহ কার্যালয়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।

মিয়া রাকিবুল/বিার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর