দেশে করোনা পরিস্থিতির অবনতি: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৩ জুন) দুপুরে অনলাইনে ব্রিফিং এ এই তথ্য জানায় অধিদপ্তর। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক রোবেদ আমিন বলেন, কোভিড-১৯ পরিস্থিতির অবনতি ঘটেছে। সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ছে। পজিটিভিটির সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিদ্যমান পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণের জন্য ঢাকার চারপাশে কঠোর লকডাউনের ব্যবস্থা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৯০৩ জন। শনাক্তের হার ৪০ শতাংশ। খুলনা জেলায় ১৩ এবং সাতক্ষীরায় করোনা উপসর্গসহ মারা গেছেন ৮ জন।

রাজশাহী বিভাগের ৮ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। নতুন শনাক্ত হয়েছেন ৮৪৭ জন। আর রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। গত ২৩ দিনে হাসপাতালটিতে করোনায় মারা গেছেন ১২৫ জন। রাজশাহী জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৩৫২ জন। শনাক্ত হার ১৮ দশমিক ৫৫ শতাংশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর