শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে খাস জমি ও জলমহাল বন্দোবস্ত এবং সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গণ-মাধ্যমকর্মী ও সুধি সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উত্তরণ আশাশুনি কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউকে-এইড এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। মূল আলোচনা উপস্থাপন করেন, উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী।
কর্মশালায় প্রকল্পের সহকারী সমন্বয়কারী বিলকিস খাতুন, সেন্ট্রাল ম্যানেজার সেলিম আহমেদ, আশাশুনি কেন্দ্র ব্যবস্থাপক মেহদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় সাংবাদিক ও সুধী সমাজের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ইয়াহিয়া ইকবাল, জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবিব, সমীর রায়, গোপাল কুমার মন্ডল, এস কে হাসান, মাসুদুর রহমান, আব্দুস সামাদ বাচ্চু, এম এম সাহেব আলি, সোহরাব হোসেন, আকাশ হোসেন, ফায়জুল কবির প্রমুখ। সভায় উত্তরণ ও প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম ও আগামীতে করনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাথে সাথে আশাশুনির খাস জমি চিহ্নিত করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত-চিরস্থায়ী বন্দোবস্ত এবং ভূমিহীনদের অধিকার আদায়সহ সর্বাবস্থায় তাদের পাশে থাকা নিয়ে উত্তরণের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়।