টিকটক বন্ধে সরকারি পর্যায়ে আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এজন্য অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (২৩ জুন) রাজধানীর পুরাতন কারাগার কনভেনশন হলে মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ১০০ কারাবন্দির সন্তানকে বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, টিকটক বন্ধে পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ছেলে-মেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? টিকটক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে এগুলো অভিভাবকদেরও দেখতে হবে। এরপর না পারলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।
জাতীয় পরিচয় পত্র (এনআইডি) প্রসঙ্গে তিনি বলেন, এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। আমরা জেনে বুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছি। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয়েছে। সুরক্ষা সেবা বিভাগে আসলে সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে।
বার্তা বাজার/এসজে