চিত্রনায়িকা পরীমনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মাময়ায় অবশেষে রিমান্ডে নেওয়া হয়েছে আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে। বুধবার (২৩ জুন) আদালত তাদেরকে ৫ দিন করেও রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে মাদক মামলায় ৭ দিন করে রিমান্ডে শেষে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে আদালতে হাজির করা হয়। সেখানে সাভার থানায় দায়ের করা পরীমনির মামলার পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফী বলেন, নাসির ও অমিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছিল। আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসামিদের ঢাকা থেকে সাভার থানায় নিয়ে আসা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। ঘটনার ৫ দিন পর ১৩ জুন নাসির ও অমিসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করে পরীমনি।
বার্তা বাজার/এসজে