অবশেষে ডিআইজি মিজান বরখাস্ত

আলোচিত ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো চিঠিতে অনুমোদনের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করে আবারও আলোচনায় আসেন মিজানুর রহমান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর