আলফাডাঙ্গায় আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন জানান, এবছর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের মতো ব্যাপক আয়োজন না থাকলেও করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এফএইচপি