শিবচরে ১৩ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
মাদারীপুরের শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটরিয়াম থেকে বেসরকারী ভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন রিটর্নিং কর্মকর্তা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২টিতে ব্যালট এবং একটি ইউনিয়নে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহন চলে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সারাদেশের মধ্যে শুধু এ উপজেলায় আ.লীগের দলীয় মনোনয়ন না দিয়ে প্রার্থীতা উন্মুক্ত করা হয়েছে। এজন্য বিএনপি ও বিভিন্ন দলের নেতাসহ স্বতন্ত্র প্রার্থী দেখা গেছে। তবে কোন স্থানে বিশৃঙ্খলার সৃষ্টি না হওয়ায় ভোটাররা নিরদ্বিধায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম নিশ্চিত করে জানান, কুতুবপুর ইউনিয়নে মো. আতিকুর রহমান মাদবর চশমা প্রতীকে ৫৩৮৭ ভোট, কাদিরপুরে বিএম জাহাঙ্গীর হোসেন আনারস প্রতীকে ৫৬৯১, দ্বিতীয়খন্ডে মনোয়ারা বেগম পুষ্প তালুকদার আনারস প্রতীকে ২৬৯৮, শিবচরে বাবুল ফকির আনারস প্রতীকে ১৫৫৯, পাচ্চরে হাজী মো. দেলোয়ার হাওলাদার আনারস প্রতীকে ৫৯৬২, মাদবরের চরে ফজলুল হক মুন্সী টেলিফোন প্রতীকে ৪৫৯১, বাশকান্দিতে আসাদুজ্জামান খোকন বয়াতি চশমা প্রতীকে ৪৫৫৫, ভান্ডারিকান্দিতে আবুল কালাম চোকদার আনারস প্রতীকে ২৯৫৬, দত্তপাড়ায় মুরাদ মিয়া ঘোড়া প্রতীকে ৪৮৭২, শিরুয়াইলে মো. সুরাব উদ্দিন মাতুব্বর টেলিফোন প্রতীকে ৩৪৮১, নিলখীতে মিজান শিকদার চশমা প্রতিকে ২৮৯৫, বহেরাতলা উত্তরে জাকির হোসেন হায়দার চশমা প্রতীকে ৫৭৬৮ এবং বহেরাতলা দক্ষীণে আলহাজ্ব মো. আবদুল বারী উকিল চশমা প্রতীকে ২৬১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৭ জন, মেম্বার পদে ৪১৭ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৫৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন ও মহিলা ভোটার ৮১ হাজার ৮ শত ৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭ টি, কক্ষ ৪৮৭টি।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এফএইচপি