করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১ হাজার ১৬৭ জনের।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮৪৮ জন। গতকাল এ সংখ্যাটি ছিল ৪২ হাজার ৬৪০ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।
বুধবার (২৩ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আমেরিকার পর ভারতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৮৫৫ জন।
ভারতে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯৮ জনের। মোট টিকা দেওয়া হয়েছে ২৯ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৫১১ জনকে।
বার্তা বাজার/নব